সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ দল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ১১ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে। জবাবে ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ২৭৯ রানে অলআউট হয়।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মাত্র ১৭ রানে তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। পরে আব্দুল সামাদ ও গাজী গৌরি চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়ে দলকে কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে ৩ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬৭ রান। কিন্তু দ্রুত দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান। এতে আবারও চাপে পড়ে পাকিস্তান।

এরপর দুর্দান্ত লড়াই করেন সালমান আলি আগা। মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের সঙ্গে একের পর এক জুটি গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন তিনি। সাদ মাকসুদের সঙ্গে ৭৯ রান এবং ফাহিম আশরাফের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন সালমান।

পরে শাহিন শাহ আফ্রিদিকে সঙ্গে নিয়ে আরও গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচে উত্তেজনা বাড়িয়ে দেন তিনি। জয়ের জন্য শেষ ১৫ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩০ রান।

এই অবস্থায় তাসকিন আহমেদের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে আউট হন সালমান আলি আগা। তিনি ৯৮ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১০৬ রান করেন।

শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪ রান। তবে রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত আর রান তুলতে পারেনি পাকিস্তান। ফলে ১১ রানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুতে দারুণ ব্যাটিং করেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। দলীয় ১০৫ রানে ৩৬ রান করে আউট হন সাইফ।

এরপরও সাবলীল ব্যাটিং চালিয়ে যান তানজিদ তামিম। ৩৩তম ওভারে ছক্কা মেরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৯৮ বলে ৭টি ছক্কা ও ৬টি চারে সাজানো ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ওপেনার।

পরে লিটন কুমার দাস ৪১ রান এবং তাওহীদ হৃদয় অপরাজিত ৪৮ রান করলে নির্ধারিত ওভারে ২৯০ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।
শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত