সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে ধ্বংস ডেকে আনছে: এরদোয়ানের কঠোর সতর্কবার্তা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান অভিযোগ করেছেন, ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। মঙ্গলবার আঙ্কারায় এক ইফতার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, গাজা থেকে শুরু হওয়া সংঘাত ধীরে ধীরে ইয়েমেন, লেবানন এবং ইরান পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যা শুধুমাত্র আত্মরক্ষার অজুহাতে ব্যাখ্যা করা যায় না। তার মতে, এর পেছনে আরও গভীর ও পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে, যা বিশ্ববাসীর সামনে তুলে ধরা জরুরি।

তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের মতো এক সংকটময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে অভিযোগ করেন, ইসরায়েল টানা কয়েকদিন ধরে মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ইবাদত বন্ধ করে রেখেছে।

এরদোয়ান আরও বলেন, ইসরায়েলের কিছু নীতিগত অবস্থান এবং তথাকথিত ‘প্রতিশ্রুত ভূমি’ ধারণাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

তিনি সতর্ক করে বলেন, চলমান এই যুদ্ধ দ্রুত বন্ধ না হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত