
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে নেতৃত্বে থাকছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক করা হয়েছে নাহিদা আক্তারকে।
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে অংশ নিতে আগামী ২৫ মে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশে দেশ ছাড়বে টাইগ্রেসরা। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।
এছাড়া মূল আসরের আগে লাফবরোতে ওয়ার্ম-আপ ম্যাচেও অংশ নেবে তারা। আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজনেহার।































