আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের ওপর ঝুঁকিপূর্ণভাবে থাকা গাছের ডালপালা কর্তন কার্যক্রমের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কিছু এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে প্রাপ্ত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারের আওতাধীন সকল এলাকা ও সংযোগে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।
টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এলাকার সাধারণ গ্রাহক, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাগুলোতে সাময়িক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে উপজেলার
মাঝগাঁও
মেরিগাছা
চুলকাটি
মাধাইমুড়ি
লক্ষ্মীচামারি ও
দোগাছি
এলাকার বাসিন্দাদের এই সময়ে বিদ্যুৎহীন থাকতে হবে।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর নির্ভর করে এই বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে সামান্য রদবদল ঘটতে পারে। তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া মাত্রই কালবিলম্ব না করে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে দেওয়া হবে। গ্রাহকদের এই সাময়িক অনাকাঙ্ক্ষিত সুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

