আওয়ার টাইমস নিউজ।
চাকরি ও ক্যারিয়ার: দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘আড়ং’ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং ই-কমার্স বিভাগের অধীনে ‘স্টুডিও হেলপার’ পদে এই জনবল নিয়োগ দেওয়া হবে। কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই কেবল এসএসসি পাসেই প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত তথ্য:
প্রতিষ্ঠানের নাম: আড়ং (BRAC Aarong)
পদের নাম: স্টুডিও হেলপার
বিভাগ: সেলস অ্যান্ড মার্কেটিং (ই-কমার্স)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: প্রয়োজন নেই (ফ্রেশাররা আবেদন করতে পারবেন)
অন্যান্য যোগ্যতা: প্রোডাক্ট স্টুডিওতে ফটোগ্রাফারের সঙ্গে দৈনিক কাজের সমন্বয় করা এবং প্রতিষ্ঠানের মানদণ্ড অনুযায়ী পণ্য সাজানো ও প্রস্তুতে দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা (অফিস)
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ-সুবিধা:
মাসিক বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ অন্যান্য সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী যোগ্য প্রার্থীদের আড়ংয়ের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টাল অথবা বিডিজবসের (Bdjobs) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৬।

