আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি কার্যকর হতে পারে, তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়ে তিনি এই বক্তব্য দেন।
আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে হুইপ দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো সচল রয়েছে এবং এসব ব্যবসা থেকে আসা অর্থ দিয়ে দেশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।
বক্তব্যে সমাবেশের বক্তারা আরও বলেন, অবাধ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ফলে নির্ধারিত পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে এই সরকারকে নামানোর কোনো সুযোগ বা সম্ভাবনা নেই।

