আওয়ার টাইমস নিউজ।
শিক্ষা ডেস্ক: আগামী ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ব্যবহার ও পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা নির্ধারিত আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এ ছাড়া সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতিও থাকছে; তবে অনুমোদিত তালিকার বাইরের কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে নেওয়া যাবে না।
অনুমোদিত ৮টি সায়েন্টিফিক ক্যালকুলেটর মডেল:
Fx-82MS
Fx-100MS
Fx-570MS
Fx-991MS
Fx-991Ex
Fx-991ES
Fx-991ES Plus
Fx-991CW
জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি:
আগামী ৮ ডিসেম্বর থেকে চার দিনব্যাপী এই পরীক্ষা শুরু হচ্ছে। প্রতিটি বিষয়ের পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক সূচি নিচে দেওয়া হলো:
৮ ডিসেম্বর ২০২৬: বাংলা
১০ ডিসেম্বর ২০২৬: ইংরেজি
১৩ ডিসেম্বর ২০২৬: গণিত
১৫ ডিসেম্বর ২০২৬: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা:
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে, অর্থাৎ সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষাকক্ষে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছানোর পাশাপাশি কেবল অনুমোদিত মডেলের ক্যালকুলেটর সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।

