সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

তামিম অবসর নিয়েছে নাকি? প্রশ্ন বিসিবি সভাপতি ফারুক আহমেদের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে তামিম ইকবালের উপস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্নই করে বসলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

প্রায় এক বছর ধরে জাতীয় দলে নেই তামিম ইকবাল। তবে নতুন বোর্ড সভাপতির সঙ্গে ক্রিকেটারদের আনুষ্ঠানিক বৈঠকে ছিলেন অভিজ্ঞ এ বাঁহাতি ওপেনার। তাই প্রশ্ন উঠছে, কোন পরিচয়ে ছিলেন তামিম ইকবাল? উত্তরে পাল্টা প্রশ্নই করে বসেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। বিসিবি সভাপতির প্রশ্ন, ‘তামিম অবসর নিয়েছে নাকি?’

পাকিস্তান সফরে দারুণ নৈপুণ্য দেখানোর পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সিরিজজয়ী ক্রিকেটাররা। এরপর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরে বোর্ড সভাপতির কক্ষে যান তারা।

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মুশফিকুর রহিমদের পাশাপাশি ওই বৈঠকে ছিলেন ক্রিকেটারদের আগেই বিসিবি কার্যালয়ে যাওয়া সাবেক অধিনায়ক তামিমও। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় ক্রিকেটারদের সঙ্গে প্রথমবার আনুষ্ঠানিক বৈঠক করেছেন ফারুক।

গত বছরের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা তামিমও কী কারণে ছিলেন ওই বৈঠকে, তা নিয়ে শুরু হয় নানান জল্পনা-কল্পনা। দুই দিন পর বিসিবি সভাপতিই দিলেন এই প্রশ্নের উত্তর।

রাজধানীর একটি অভিজাত হোটেলে শনিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয় সিরিজ জয়ের বোনাস হিসেবে ৩ কোটি ২০ লাখ টাকার চেক।

এই অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটারদের সঙ্গে করা বৈঠকের ব্যাপারে ধারণা দেন ফারুক।

“তামিম এসেছিল। আমি প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এরকম বসতে পারিনি। প্রথম কাজ হলো, ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে। দ্বিতীয়ত, এখন যেহেতু কঠিন সময়, এতে আমাদের লিগগুলো, বিপিএল- এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কীভাবে কী হতে পারে।”

“আপাতত ক্রিকেটার (হিসেবেই এসেছিল তামিম)। সে অবসর নিয়েছে নাকি? (হাসি)

এসময় বিসিবি সভাপতি জানিয়েছেন, বোনাস হিসেবে পাওয়া ৩ কোটি ২০ লাখ টাকার একটি অংশ সাম্প্রতিক বন্যা ও জুলাই-অগাস্টে হওয়া গণ-আন্দোলনে ক্ষতিগ্রস্তদের অনুদান হিসেবে দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত