সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দ’খ’লদার ই’হু’দী ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজারেরও বেশি। তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ই’সরাইলি সামরিক বাহিনীর বোমা হামলা ও গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১৭৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দখলদার ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত ৪৪,০৫৬ জন নিহত এবং ১,০৪,২৬৮ জন আহত হয়েছেন। মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, গাজার ৮০ শতাংশ এলাকা বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, “উত্তর গাজার মানুষ মানবিক সহায়তা থেকে পুরোপুরি বঞ্চিত। তাদের জীবন বাঁচাতে এখন প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে।”

এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইচ্ছাকৃতভাবে গাজার সাধারণ মানুষকে খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করেছেন।

হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। অভিযোগে বলা হয়েছে, তিনি ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা এবং ৭ অক্টোবরের হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। তবে ইসরায়েল দাবি করেছে, জুলাই মাসে এক বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন।

গাজায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করছে লাখো মানুষ। আন্তর্জাতিক মহল এই সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত