সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

নতুন পাঠ্যবইয়ে আসছে শহিদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথা, বাদ পড়ছে শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আগামী বছরের নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধের আত্মত্যাগ ও বীরত্বগাথার গল্প। একইসঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঘটনাবলিও নতুন বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান এক গণমাধ্যমে নিশ্চিত করেছেন যে, নতুন পাঠ্যবইয়ে দেশের সঠিক ইতিহাস তুলে ধরা হবে এবং পুরনো পাঠ্যক্রমের কিছু অংশ আংশিকভাবে পুনঃস্থাপন করা হচ্ছে।

২০২৪ সালের পাঠ্যক্রমে প্রথম থেকে তৃতীয় শ্রেণির বই সম্পূর্ণ নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি হবে। তবে চতুর্থ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তক আংশিক সংশোধনের মাধ্যমে ২০১২ সালের বাতিল করা শিক্ষাক্রমের কিছু অংশ ফিরিয়ে আনা হবে।

গত ১৭ বছরে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত থাকা শেখ হাসিনার বিভিন্ন ছবি এবং উদ্ধৃতি এবার বাদ দেওয়া হয়েছে। এনসিটিবি চেয়ারম্যান জানিয়েছেন, পাঠ্যপুস্তক কোনো দলের প্রচারণার মাধ্যম হতে পারে না। শিক্ষার্থীরা বইয়ের মাধ্যমে তাদের স্বপ্ন ও সঠিক ইতিহাস জানতে চায়, কোনো রাজনৈতিক বার্তা নয়।

নতুন বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, মওলানা ভাসানীর সংগ্রামী জীবন এবং জাতীয় চার নেতার ভূমিকা তুলে ধরা হয়েছে। চেয়ারম্যান আরও জানান, এই নেতাদের অবদান মুছে ফেলার সুযোগ নেই। ইতিহাসের সঠিক চিত্র তুলে ধরাই আমাদের লক্ষ্য।

৬৯, ৯০, এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঘটনাবলি শিক্ষার্থীদের বিশ্লেষণের সুযোগ দিতে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনকেন্দ্রিক দেশের বিভিন্ন স্থানে আঁকা গ্রাফিতিও নতুন বইয়ে থাকবে।

এদিকে, আগামী জানুয়ারিতে যারা দশম শ্রেণিতে উঠবে, তারা সংশোধিত ২০১২ সালের পাঠ্যক্রম অনুযায়ী বই পাবে।

পাঠ্যবইয়ের এই পরিবর্তন ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নতুন বই ছাপার কাজ এরইমধ্যে পুরোদমে শুরু হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত