সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

লেবাননে ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যে লেবাননে আবারো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই সংঘটিত হয়। সোমবার (২ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, এ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, এর মধ্যে একজন লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

গত সপ্তাহে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও, লেবানন অভিযোগ করেছে যে ইসরায়েল তা লঙ্ঘন করছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ পাল্টা হামলা চালায়, যার পর ইসরায়েল ফের সিরিজ বিমান হামলা চালায়। এই হামলায় অন্তত আরও ৯ জন নিহত হয়েছেন। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তাদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির দাবি, লেবাননের আকাশসীমায় ড্রোন ও জেট উড়িয়ে এবং দক্ষিণে বেসামরিকদের ওপর গুলি চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।

এদিকে, লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, সোমবার দক্ষিণাঞ্চলীয় জেলা নাবাতিতে ইসরায়েলি রকেট হামলায় তাদের কর্মকর্তা মাহদি খেরিস নিহত হয়েছেন।

সূত্রঃ আলজাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত