সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

এমআরপি পাসপোর্ট বিতরণ নিয়ে সুখবর দিলেন আইন উপদেষ্টা: আসিফ নজরুল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: প্রবাসীদের বহুল প্রতীক্ষিত এমআরপি পাসপোর্ট বিতরণ কার্যক্রম আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

প্রথম অগ্রাধিকার সৌদি আরব ও মালয়েশিয়া
ড. আসিফ নজরুল বলেন, আমরা জানি এমআরপি পাসপোর্টের সমস্যায় প্রবাসীরা অনেক ভুগছেন। যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন। প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ায়, এরপর যেসব দেশে ডিমান্ড বেশি সেগুলোর সমস্যাও দ্রুত সমাধান করা হবে।

তিনি আরও জানান, যথেষ্ট পরিমাণে এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে, যাতে আগামী দুই-তিন বছরের মধ্যে আর কোনো সমস্যা না হয়।

পূর্বের প্রশাসনের ব্যর্থতার অভিযোগ
এই সংকটের পেছনে বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে তিনি বলেন, “তৎকালীন মন্ত্রী অনিয়মের মাধ্যমে একটি পরিচিত কোম্পানিকে কাজ দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় টেন্ডার ও রেজিস্ট্রেশন জটিলতায় প্রায় দেড় বছর নষ্ট হয়। পুরো প্রক্রিয়াটি বাতিল করে দ্রুততার সঙ্গে কাজ শুরু করায় কিছুটা সময় লেগেছে।

প্রবাসীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আপনাদের অনেক কষ্ট হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ, ১৫ ডিসেম্বর থেকে এই সমস্যার সমাধান শুরু হবে।

পাসপোর্ট জটিলতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা চরম ভোগান্তিতে রয়েছেন। বিশেষত সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন, জরুরি কাজে দেশে ফেরা, কিংবা কর্মস্থল রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এই সংকটের মধ্যেই আসা এ সুখবর প্রবাসীদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত