সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপির সহযোগী দলগুলো

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিএনপির যুগপৎ আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলো ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে মতামত দিয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক মতবিনিময় সভায় এ মত প্রকাশ করা হয়। সভায় ১২–দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ লেবার পার্টির নেতৃবৃন্দ অংশ নেন।

বিএনপির পক্ষ থেকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মতামত গ্রহণের পাশাপাশি দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানানো হয়। দলগুলোর নেতারা ২০২৫ সালের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্র থেমে নেই। এমন অবস্থায় দায়িত্বশীল রাজনীতিকদের ধৈর্য ও কৌশলী ভূমিকা রাখা জরুরি। সরকারকে যৌক্তিক সময় দিতে হবে এবং সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে দ্রুত সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নির্বাচন আয়োজন জরুরি। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরা সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে জানান, সরকার নির্বাচন বিলম্বিত করতে পারে। এ কারণে রাজনৈতিক চাপ বাড়ানো প্রয়োজন।

১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, “আমাদের ঐক্যের প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি। আগামী দিনগুলোতে এর প্রয়োজন আরও বাড়বে। বিএনপিসহ অন্য দলগুলোকে নিয়ে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় ১২–দলীয় জোটের পক্ষে জাতীয় পার্টি (জাফর) ছাড়াও ইসলামী ঐক্যজোট, কল্যাণ পার্টি, লেবার পার্টি এবং এলডিপির নেতারা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির অন্যান্য নেতৃবৃন্দও বৈঠকে অংশ নেন।

বিএনপি জানিয়েছে, এই বৈঠকগুলো থেকে পাওয়া মতামত দলীয় স্থায়ী কমিটিতে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। যুগপৎ আন্দোলনের শরিকদের ঐক্য ধরে রাখতে বিএনপি আরও ধারাবাহিক বৈঠকের পরিকল্পনা করছে।

২০২৫ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়ে বিএনপি এবং তাদের সহযোগী দলগুলোর একমত হওয়া জাতীয় রাজনীতিতে নতুন গতির সঞ্চার করতে পারে। দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এই ঐক্যমত্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত