সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দখ’ল’দার ই’সরাইল কর্তৃক বিধ্বস্ত গাজা উপত্যকা এখন মানবতার কবরস্থানঃ জাতিসংঘ

Our Times News

আওয়ার টাইমস নিউজ ‌

আন্তর্জাতিক ডেস্ক: গাজার বাসিন্দাদের জন্য জীবনযাপন এখন মৃত্যুর সাথে লড়াইয়ের সমান। ইসরায়েলি অবরোধ এবং হামলার কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা বর্তমানে এক চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি। সেখানে প্রতিনিয়ত খাবার ও মৌলিক চাহিদার জন্য মানুষ কাঁদছে, আর এক টুকরো গরম খাবার তাদের কাছে এক স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের কর্মকর্তারা গত ২০ ডিসেম্বর, শুক্রবার এই মর্মান্তিক পরিস্থিতির বিবরণ তুলে ধরেন। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, উত্তর গাজায় অবরোধের ৭৫তম দিনে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। ঠাণ্ডা আবহাওয়া, বৃষ্টিপাত এবং ইসরায়েলি হামলার চাপের মধ্যে আটকা পড়া মানুষের জন্য কোনো আশার আলো নেই।

জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএর প্রতিনিধি লুইস ওয়াটারিজ বলেন, “গাজার মানুষ যেসব দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছে, তা সারা বিশ্বের দেখা উচিত। এখানে কোনো মানুষই এমন অবস্থায় বাঁচতে পারবে না। গাজা এখন একটি কবরস্থানে পরিণত হয়েছে, যেখানে দুই মিলিয়নেরও বেশি মানুষ আটকা পড়েছে। তারা পালানোরও সুযোগ পাচ্ছে না, আর মৌলিক চাহিদাগুলোও পূরণ করা অসম্ভব হয়ে পড়েছে।”

ইউনিসেফের কর্মকর্তা রোজালিয়া বোলেন জানান, গাজার ৯৬ শতাংশ নারী ও শিশু তাদের মৌলিক খাদ্যের চাহিদা পূরণ করতে পারছে না। তিনি আরও বলেন, উত্তর গাজা ৭৫ দিন ধরে অবরুদ্ধ থাকায় সেখানে মানবিক সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শিশুরা শীতে কাঁপছে, পায়ে জুতা নেই, আর খাবারের অভাবে তারা আবর্জনায় প্লাস্টিক খুঁজে সেটি পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জাতিসংঘের খাদ্য ও পানি সরবরাহের আবেদন নাকচ করে দিয়েছে। ফলে, গাজার বিভিন্ন অঞ্চলের মানুষ খাবার ও পানির তীব্র সংকটে ভুগছে।

জাতিসংঘের কর্মকর্তারা বলেন, “গাজার বর্তমান অবস্থা এমন এক ভয়াবহ অবস্থায় পৌঁছেছে, যেখানে মানুষদের জীবনের অর্থ শুধুই মৃত্যুর সাথে লড়াই।

সূত্রঃ আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত