সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইউরোপে শ্রম আইন নিয়ে বিরোধ, গ্যাস সরবরাহ বন্ধের ইঙ্গিত কাতারের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি। তিনি জানিয়েছেন, ইইউ যদি শ্রম আইন ও পরিবেশ সংরক্ষণে নতুন কঠোর বিধিনিষেধ আরোপ করে, তাহলে কাতার গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হবে।

রোববার (২২ ডিসেম্বর) দ্য ফাইন্যান্সিয়াল টাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।

ইইউ সম্প্রতি কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাস করেছে। এই আইন অনুযায়ী, শ্রম আইন লঙ্ঘন বা পরিবেশগত ক্ষতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বার্ষিক মুনাফার ৫ শতাংশ জরিমানা দিতে হবে। কাতার এই আইনের ঘোর বিরোধিতা করে বলেছে, এ ধরনের জরিমানা তাদের রাজস্বে বড় প্রভাব ফেলবে।

সাদ আল কাবি বলেন, “ইউরোপে আমাদের গ্যাস রপ্তানি থেকে অর্জিত রাজস্বের ৫ শতাংশ হারানো মানে কাতারের মোট রাজস্ব থেকে এই অংশ হারানো। এটি জনগণের অর্থ, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তিনি আরও জানান, ইইউকে এই আইনের পুনঃমূল্যায়ন করা উচিত।

তিনি যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির ওপর থেকে সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেননি।

কাতার বিশ্বের অন্যতম শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশ। তারা এশিয়া ও ইউরোপের বাজারে আরও বড় ভূমিকা রাখতে আগ্রহী। ২০২৭ সালের মধ্যে তারা তাদের এলএনজি তরলীকরণ ক্ষমতা বর্তমানের ৭৭ মিলিয়ন টন থেকে ১৪২ মিলিয়ন টনে উন্নীত করার পরিকল্পনা করেছে।

বিশ্বের এলএনজি বাজারে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা বাড়লেও, কাতার তাদের অবস্থান ধরে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ করছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত