সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রূপগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মিয়ার হত্যাকাণ্ডে ১৫ জনকে আসামি করে মামলা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার, ২৮ ডিসেম্বর, নিহত পাভেলের বড় ভাই শাহীন মিয়া বাদী হয়ে যুবদল নেতা বায়েজিদকে প্রধান আসামি করে রূপগঞ্জ থানায় হত্যার মামলা করেন। মামলায় মোট ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে হত্যাকাণ্ডের চার দিন পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। পুলিশ জানায়, ঘটনার পেছনে পূর্বশত্রুতা ছিল। ২৪ ডিসেম্বর, মঙ্গলবার রাত ৯টার দিকে কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের মধ্যে মোবাইল ফোনে কথাকাটাকাটি হয়। এর জেরে বায়েজিদ ও তার সন্ত্রাসী বাহিনী রাত ১০টার দিকে আমিনুল ইসলাম স্বপনকে খুঁজতে পৌরসভার সামনে আসেন। স্বপনকে না পেয়ে তারা পাভেল মিয়াকে একা পেয়ে তাকে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পাভেল মিয়া মারা যান।

ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় এবং তিনটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় ক্ষয়ক্ষতি হয়নি।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং মামলার তদন্ত চলমান। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত