সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যশোরে ঘাট দখল নিয়ে দ্বন্দ্বে সাবেক কাউন্সিলর খুন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: যশোরের নওয়াপাড়ায় ঘাট দখল নিয়ে বিরোধের জেরে জিয়াউদ্দীন পলাশ নামে এক সাবেক কাউন্সিলরকে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওয়াপাড়া নৌবন্দর এলাকার একটি পরিত্যক্ত ভবনে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত পলাশ নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

অভয়নগর থানার ওসি এমদাদুল করিম জানান, নৌবন্দরের একটি ঘাট দখল নিয়ে পলাশের সঙ্গে স্থানীয় বিএনপি কর্মী রইচ উদ্দীনের পুরনো শত্রুতা ছিল। এই বিরোধের জেরে রইচ পলাশকে ধরে নিয়ে গিয়ে আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবনে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রইচ উদ্দীনকে স্থানীয় জনতা ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছে।

পরিবারে দ্বিতীয়বার একই শোক
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই দশক আগে পলাশের বাবা ওয়ার্ড কাউন্সিলর ও শ্রমিক নেতা ইব্রাহিম হাসান সরদারকেও ঘাট দখলসংক্রান্ত বিরোধে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছিল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত