সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শাসক নয়, সেবক হবে জামায়াত: রফিকুল ইসলাম খান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জানিয়েছেন, জামায়াত ক্ষমতায় এলে তা শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবে। তিনি বলেন, “আমরা একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি, যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে, আর কোন মাইনোরিটি বা মেজরিটি থাকবে না।

রফিকুল ইসলাম খান এসব কথা বলেছিলেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে।

তিনি শ্রমিকদের নিয়ে বলেন, “ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করতে জুলাই-আগস্টের আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়েছেন। আমরা শ্রমিকদের ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করতে চাই না, বরং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। তিনি দাবি করেন, ইসলামী শাসন ছাড়া ন্যায়বিচারপূর্ণ সমাজ কায়েম সম্ভব নয় এবং শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, বরং দুর্নীতি, চাঁদাবাজি, খুন-খারাবি বন্ধ করতে ইসলামী রাষ্ট্রের প্রয়োজন।

রফিকুল ইসলাম খান আরো বলেন, “বিগত তিনটি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গণতন্ত্রকে ভুলন্ঠিত করা হয়েছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। বর্তমান সরকার দেশের মানুষের অধিকার হরণ করেছে এবং ভারতকে আমাদের একটি করদরাজ্যে পরিণত করেছে।

তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা নড়াচড়া করছে, তাদেরকে সতর্ক করতে চাই। ছাত্র-জনতা এখনো ঘুমায়নি এবং তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। তিনি জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সাহায্য করার জন্য সরকারকে আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রথমার্ধে সলঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আনিছুর রহমান সভাপতি এবং আল আমিন মন্ডল সেক্রেটারি নির্বাচিত হন।

মাওলানা রফিকুল ইসলাম খানের বক্তব্য একদিকে যেমন জামায়াতের রাজনৈতিক আদর্শ ও লক্ষ্যকে স্পষ্ট করেছে, তেমনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার সমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেছে। শ্রমিকদের অধিকার পুনরুদ্ধারে জামায়াতের দৃঢ় অবস্থান এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য দেশব্যাপী রাজনৈতিক আলোচনায় নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত