সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

সিলেটকে অসহায় করে প্লে-অফ দৌড়ে তাসকিনের রাজশাহী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে দুর্বার রাজশাহী স্বস্তির জয় পেয়েছে। সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফের দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে তাসকিন আহমেদের দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সিলেট স্ট্রাইকার্স। কিন্তু রাজশাহীর দুই বোলার মৃত্যুঞ্জয় ও মেহেরবের দাপটে ১৯ রানের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে জাকির হাসান ও জাকের আলী ৩৯ রানের জুটি গড়ে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ১২তম ওভারে মেহেরবের বলে জাকের আলী (১৭) বিদায় নেন। এরপর জাকির হাসানও (২৪) মেহেরবের শিকারে পরিণত হন।

নবম উইকেটে পাকিস্তানি ব্যাটার আহসান ভাট্টি ও সুমন খান ৩৬ রানের কার্যকর জুটি গড়ে সিলেটের সংগ্রহকে তিন অঙ্কে নিয়ে যান। শেষ ওভারে মৃত্যুঞ্জয়ের বলে আহসান ভাট্টি ফেরার আগে দুই ছক্কায় করেন ২৫ রান। অপরাজিত থেকে সুমন খান ১১ বলে ২০ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১১৭ রান।

রাজশাহীর হয়ে মেহেরব ১৫ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। মৃত্যুঞ্জয় ঝুলিতে ভরেন ৩ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী শুরুতেই বিপদে পড়ে। ২২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে আকবর আলী ও রায়ান বার্লের ৭৫ রানের জুটি দলকে জয়ের পথে নিয়ে যায়। আকবর আলী ৪২ রান করে ফিরলেও বার্ল টিকে থাকেন শেষ পর্যন্ত। ৩৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৮ রানে ম্যাচ শেষ করেন বার্ল।

এই পরাজয়ে প্লে-অফের দৌড় থেকে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হলো সিলেটের। ১২ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তলানিতে রয়েছে। অন্যদিকে রাজশাহী ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে প্লে-অফের দৌড়ে স্বস্তিতে রয়েছে।

এ ম্যাচে সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব ১৭ রান খরচায় ২ উইকেট নেন। তবে তার পারফরম্যান্স রাজশাহীর জয়ের পথে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত