সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা: যান চলাচল ও পার্কিং পরিকল্পনা ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে। আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এ ইজতেমায় দেশি-বিদেশি লাখো ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন। যান চলাচল ও পার্কিং-সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা ডিএমপি একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

১. আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে আন্তঃজেলা বাস ও ভারী যানবাহন নির্দিষ্ট রুট এড়িয়ে চলাচল করবে।
২. উত্তরের যানবাহনগুলো কামারপাড়া ও আব্দুল্লাহপুর ক্রসিং এড়িয়ে সাভার ও গাবতলীর রুট ব্যবহার করবে।
৩. বিমানবন্দর সড়কে যান চলাচল এড়িয়ে প্রগতি সরণি, কুড়িল ফ্লাইওভার, ও নিকুঞ্জ গেট রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
৪. আখেরি মোনাজাতের দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্দিষ্ট এক্সিট পয়েন্টগুলো এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
৫. পায়ে হেঁটে ইজতেমাস্থলে যাতায়াতকারীদের জন্য তুরাগ নদীর পন্টুন ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

পার্কিং নির্দেশনা:

ঢাকা ও চট্টগ্রাম বিভাগ: ১৫ নম্বর সেক্টর সংলগ্ন কদমতলী মার্কেট ও উলুদাহ মাঠ।

সিলেট ও খুলনা বিভাগ: উত্তরার ১৫ নম্বর সেক্টরের লেকপাড় মাঠ।

রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ: ১০ ও ১১ নম্বর ব্রিজ এলাকা এবং বউবাজার মাঠ।

বরিশাল বিভাগ: ধউর ব্রিজ সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।

ঢাকা মহানগর: ৩০০ ফিট রোডের নির্ধারিত খালি জায়গা।

সাধারণ নির্দেশনা:

মুসল্লিবাহী গাড়িতে চালকের নাম ও মোবাইল নম্বর দৃশ্যমান রাখতে হবে।

জরুরি প্রয়োজনে চালক ও যাত্রীর মধ্যে যোগাযোগ নিশ্চিত করতে মোবাইল নম্বর শেয়ার করতে হবে।

সড়কে যানজট এড়াতে নির্ধারিত পার্কিং স্থানে গাড়ি রাখার আহ্বান জানানো হয়েছে।

যানজট ও বিশৃঙ্খলা এড়াতে সবাইকে নির্দেশনা মেনে চলতে (ডিএমপি) বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত