সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জাতিসংঘের প্রতিবেদন: আন্দোলনকারী নারীদের ওপর আওয়ামী লীগের যৌন নিপীড়ন ও নির্যাতন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের ওপর শারীরিক নির্যাতন, যৌন নিপীড়ন ও অপদস্থ করার উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ চালিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় আওয়ামী লীগ সরকারের সশস্ত্র কর্মীরা নারীদের শারীরিক নির্যাতন করেছে, তাদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং যৌন হয়রানি করা হয়েছে। নারীদের আন্দোলনে অংশগ্রহণে নিরুৎসাহিত করতে এবং তাদের অপদস্থ করতে এমন আচরণ করা হয়েছে।

বিশেষ করে, প্রতিবাদী নারীদের বেআইনিভাবে আটক করে তাদের ওপর শারীরিক নির্যাতন ও অমানবিক আচরণ করা হয়। কয়েকজন নারী আন্দোলনকারীকে শিকার করা হয় নির্যাতন এবং অমানবিক অবস্থায় আটক করার।

প্রতিবেদন আরও বলা হয়, আন্দোলন চলাকালে শিশুরাও নির্যাতনের শিকার হয়। তাদের বিচারবহির্ভূত হত্যা, বেআইনিভাবে গ্রেপ্তার, অমানবিকভাবে আটক এবং ইচ্ছাকৃত অঙ্গহানি করা হয় পুলিশের মাধ্যমে।

প্রতিবেদনে একটি ঘটনার উল্লেখ করা হয়েছে যেখানে আগস্ট মাসের শুরুর দিকে ঢাকায় একদল পুরুষ বাঁশের লাঠি হাতে এক নারীকে আটকায় এবং জানতে চায়, তিনি আন্দোলনকারী কি না। ওই নারীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়, তার চুল ধরে টানা হয়, জামা ছিঁড়ে ফেলা হয় এবং যৌন হয়রানির শিকার করা হয়। এছাড়া, তাকে যৌন নিপীড়নমূলক গালাগালও করা হয়।

এছাড়া, ঢাকায় আরেকটি ঘটনায় ছাত্রলীগ কর্মীরা একটি নারী আন্দোলনকারীর ওপর হামলা চালিয়ে, তার মা এবং পরিবারের অন্যান্য নারীদের ধর্ষণের হুমকি দেয়।

কুমিল্লায় ছাত্রলীগের কর্মীরা বেশ কিছু নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, যার মধ্যে দুইজন শিক্ষার্থী ছিল। ওই শিক্ষার্থীদের যৌন হয়রানির শিকার হতে হয় এবং পরে পুলিশ তাদের হস্তান্তর করে।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমন ঘটনার মধ্য দিয়ে একদিকে আন্দোলনকারীদের ভয়ভীতি দেখানো হয়েছিল, অন্যদিকে নারীদের সম্মান ও মর্যাদা উপেক্ষা করে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত