সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

একদিনে রেকর্ড যাত্রী পরিবহন: মেট্রোরেলে ৪ লাখের মাইলফলক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকার গণপরিবহনে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে মেট্রোরেল। একদিনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের নতুন রেকর্ড গড়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

প্রথমবারের মতো ৪ লাখের ঘর পেরোল মেট্রোরেল
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল সেবা গ্রহণ করেছেন ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী। এ তথ্য নিশ্চিত করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মাইলফলক অর্জনে তারা যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এর আগে ৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৩ লাখ ৮৩ হাজার যাত্রী এবং ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছিলেন। সাধারণত প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন বলে জানিয়েছে ডিএমটিসিএল।

মেট্রোরেল চালুর পর থেকে এর টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২৪৪ কোটি টাকা, জানিয়েছিলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

ডিএমটিসিএল জানিয়েছে, মে মাস থেকে মেট্রোরেলের সেবা সপ্তাহে ছয় দিনের পরিবর্তে সাত দিন চালু করার পরিকল্পনা রয়েছে।

যানজট কমিয়ে ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। পরবর্তীতে সেটি মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়, যা ঢাকার যাতায়াতে বড় পরিবর্তন এনেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত