সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

নির্বাচনে জয়ের আশাবাদী এনসিপি: শতবর্ষের রাজনৈতিক শক্তি গড়ার লক্ষ্যে এগোচ্ছে দল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিজয়ী হবে বলে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একবারের জন্য জয়ী হওয়া নয়, বরং ৫০, ১০০ বা তারও বেশি বছর ধরে রাজনৈতিক শক্তি ধরে রাখা।”

নাহিদ ইসলামের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় সুষ্ঠু নির্বাচনের আয়োজন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অভিযোগ তিনি নাকচ করে দেন।

নাহিদ ইসলাম ছিলেন গত বছরের গণ-অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারে যোগ দিলেও সম্প্রতি পদত্যাগ করে তরুণদের নিয়ে এনসিপি গঠন করেন। তিনি মনে করেন, তার দল সরকার গঠন করতে না পারলেও তারা একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক শক্তির ভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছে।

এনসিপি রাজনৈতিক সংস্কারকে গুরুত্ব দিলেও কিছু বিষয়ে বিতর্কের সম্মুখীন হয়েছে। দল গঠনের পর ডানপন্থীদের দাবির মুখে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা একজন সদস্যকে কমিটি থেকে সরানো হয়। এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আমরা সবার অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, তবে ধর্মীয় ও সাংস্কৃতিক কিছু সীমাবদ্ধতা আমাদের মেনে চলতে হয়।”

এনসিপি নিজেকে গণ-অভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী মানুষের জন্য একটি উন্মুক্ত রাজনৈতিক মঞ্চ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তবে বিএনপির সঙ্গে তাদের জাতীয় নির্বাচন দ্রুত আয়োজনের বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। বিএনপি চায় যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক।

নাহিদ ইসলাম আশাবাদী যে, এনসিপি শুধু এই নির্বাচনেই নয়, ভবিষ্যতেও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী প্রভাব রাখবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত