সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

জাতিসংঘের আহ্বান: মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে আইনি সংস্কারের তাগিদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশে গণমাধ্যমকর্মী, আইনজীবী, ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে, গণমাধ্যম, রাজনৈতিক কর্মী ও মানবাধিকার রক্ষাকারীদের বিরুদ্ধে থাকা বিচারাধীন ফৌজদারি মামলা প্রত্যাহারের তাগিদ দিয়েছে জাতিসংঘ।

প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মাধ্যমে বেআইনি নজরদারি বন্ধ করতে হবে। নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ আরও বলেছে, বাংলাদেশে টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের কার্যক্রম পর্যালোচনা করা উচিত। তারা ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের নামে দমনমূলক পদক্ষেপ বন্ধের সুপারিশ করেছে।

জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাইবার নিরাপত্তা আইন ২০২৩, সন্ত্রাসবিরোধী আইন, দণ্ডবিধির মানহানি সংক্রান্ত ধারা এবং অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টের মতো আইনি বিধানগুলো ভিন্নমত দমনে ব্যবহৃত হচ্ছে। এসব আইনের প্রয়োগ স্থগিত রেখে প্রয়োজনীয় সংস্কার করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া, সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ তদন্তের ক্ষমতা প্রদান এবং কমিশনের আর্থিক ও মানবসম্পদ বাড়ানোর সুপারিশ করেছে জাতিসংঘ।

সংস্থাটি বলেছে, মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত ও জনসমক্ষে প্রকাশ করতে হবে, যাতে সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করা যায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত