সর্বশেষ
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মধ্যরাতে শুনানি, মূল আসামির ৭ দিনের রিমান্ড

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের বিরুদ্ধে মধ্যরাতে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। পুলিশের নিরাপত্তা শঙ্কার কারণে দিনভর আদালতে হাজির করা হয়নি অভিযুক্তদের।

রোববার (৯ মার্চ) রাত ১২টার পর মাগুরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মূল অভিযুক্ত—ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরের ৭ দিনের রিমান্ড এবং তার স্বামী, শাশুড়ি ও ভাশুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ শুনানির সময় তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগী শিশু এখনও অচেতন থাকায় তার জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি, তাই আসামিদের জিজ্ঞাসাবাদ করা জরুরি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্ত কর্মকর্তা জানান, নিরাপত্তা ঝুঁকির কারণে রোববার (৯ মার্চ) দিনে আসামিদের আদালতে হাজির করা হয়নি। আন্দোলনকারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত থাকায় রাতে শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গেলে শিশুটি ধর্ষণের শিকার হয়। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। বর্তমানে শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শনিবার (৮ মার্চ) শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। এতে তার বড় বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়।

রোববার (৯ মার্চ) সকাল থেকে মাগুরা শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সকাল ১১টা থেকে আড়াইটা পর্যন্ত আদালতের মূল ফটক অবরোধ করেন। বিকেলে তারা ভায়না মোড় মহাসড়ক অবরোধ করেন এবং সন্ধ্যায় শহরে মশাল মিছিল করেন।

নিরাপত্তা ঝুঁকির কারণে পুলিশের পক্ষ থেকে আসামিদের দিনের বেলায় আদালতে হাজির না করে মধ্যরাতে শুনানি করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত