সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

গাজায় ভয়াবহ ই/স/রা/য়ে/লি হামলায় নিহত ১৭, মানবিক বিপর্যয়ের আশঙ্কা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে নিহত হয়েছেন অন্তত ১৭ জন এবং আহত বহু। মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে চালানো এই হামলার খবর নিশ্চিত করেছে আলজাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত ৬৫ জনের। অন্যদিকে, যুদ্ধবিরতি ফেরানোর উদ্যোগ হিসেবে মিশর নতুন একটি প্রস্তাব দিলেও ইসরায়েল এখনো তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি ১৮ মার্চ থেকে ভেঙে যায়, এবং এরপর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৭০০ ফিলিস্তিনি, যাদের মধ্যে ৪০০ জন নারী ও শিশু। হামাস দাবি করেছে, তাদের বেশ কয়েকজন শীর্ষ নেতা হামলায় নিহত হয়েছেন।

মিশরের দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, আর ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে। বর্তমানে হামাসের হাতে ৫৯ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও হামাস এই প্রস্তাবে সম্মত হলেও ইসরায়েল এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে, গাজার রাফা নগরীতে ইসরায়েলি বাহিনী প্রবেশ করায় সেখানে অন্তত ৫০ হাজার মানুষ আটকা পড়েছে। খাদ্য, পানি ও ওষুধের অভাবে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, সাম্প্রতিক হামলায় গাজায় বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১ লাখ ২৪ হাজার মানুষ। সংস্থাটি সতর্ক করেছে, এই পরিস্থিতি দ্রুত সমাধান করা না হলে মারাত্মক মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত