সর্বশেষ
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত ২১ কিশোর ও যুবক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের কলেজপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যতিক্রমী উদ্যোগে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বিশেষ পুরস্কার পেয়েছে ২১ জন কিশোর ও যুবক। নামাজের প্রতি আগ্রহী করে তুলতে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পাঞ্জাবি, জায়নামাজ, আতর, টুপি ও ইসলামিক বই বিতরণ করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৩০ জন কিশোর ও যুবক নাম লেখায়। শর্ত ছিল— টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। এতে সফল হয় ২১ জন, যারা পরিশেষে পুরস্কার লাভ করেন।

কলেজপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাদ রহমান জানান, এই উদ্যোগের মাধ্যমে কিশোর ও যুবকদের নামাজের প্রতি আগ্রহী করা হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পরশ তালুকদার বলেন, “এমন উদ্যোগ সমাজকে সুন্দর করবে, যুবকদের নামাজমুখী করবে এবং তাদের অসৎ পথ থেকে দূরে রাখবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও চালু থাকবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি রেজানুর মির্জা, সহসভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক পরশ তালুকদার, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন টিটুসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের ফলে কিশোর ও যুবকদের মধ্যে ধর্মীয় অনুশীলনের প্রতি ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত