সর্বশেষ
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন

ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়ালো ২ হাজারেরও বেশি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০৫৬ জন। আহত হয়েছেন প্রায় ৩,৯০০ জন, আর নিখোঁজ রয়েছেন ২৭০ জন। ভয়াবহ এই দুর্যোগের পর দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে, যার অংশ হিসেবে ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

গত শুক্রবারের এই ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয়, যেখানে ১৭ লাখের বেশি মানুষের বসবাস। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা, তবে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জরুরি সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সাহায্য সংস্থাগুলোর মতে, গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের জন্য এই ভূমিকম্প যেন এক নতুন সংকট ডেকে এনেছে। রাস্তাঘাটে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, বহু হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ জরুরি ভিত্তিতে ৮০ লাখ মার্কিন ডলারের সাহায্য তহবিল চেয়েছে।

এদিকে, ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টা পরও জীবিত উদ্ধারের ঘটনা ঘটেছে। সাগাইং অঞ্চলের ধসে পড়া একটি স্কুল ভবন থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ভূমিকম্পের ভয়াবহ কম্পন শুধু মিয়ানমারেই নয়, থাইল্যান্ডসহ আশপাশের আরও সাতটি দেশে অনুভূত হয়েছে। থাইল্যান্ডেও কিছু বহুতল ভবন ধসে প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত