সর্বশেষ
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ইসলাম একটি আধুনিক ও উদার ধর্ম” ভারতীয় লোকসভায় বললেন কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ভারতের লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইসলাম একটি আধুনিক ও উদার নৈতিক ধর্ম। বুধবার লোকসভায় উপস্থাপিত ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে তিনি বলেন, এই বিল মুসলমানদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করবে।

তিনি উল্লেখ করেন, ইসলামে নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশের কোনো বাধা নেই। কিন্তু কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এই বিল শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার খর্ব করছে না, বরং রাজ্যের ক্ষমতাও সীমিত করছে। তিনি এই বিলকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে দাবি করেন, এটি মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষার অধিকার খর্ব করার উদ্দেশ্যে আনা হয়েছে।

সংবিধানের ২৬ নম্বর ধারা উল্লেখ করে কংগ্রেস নেতা বলেন, ওয়াকফ একটি ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান, যার মালিক আল্লাহ। সুতরাং মুসলিম সম্প্রদায়ের উচিত নিজেদের ধর্মীয় বিষয় পরিচালনা করার পূর্ণ অধিকার ভোগ করা। তিনি দাবি করেন, এই বিল সংবিধানের ২৬ নম্বর ধারার পরিপন্থী।

তিনি আরও বলেন, হিন্দু আইন ব্রিটিশ আইনের ভিত্তিতে গঠিত হলেও মুসলিম আইন কোরআন ও নবীর নির্দেশ অনুসারে চলে।

তৃণমূল কংগ্রেস নেতার মতে, তার দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করছে। তিনি বলেন, “আমার বক্তব্যের মূল কথা হলো – তুমি হিন্দু বা মুসলিম নও, তুমি মানুষ হও।”

সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ওয়াকফ সম্পত্তি মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের অংশ। এটি কেবল ব্যক্তিগত সম্পত্তি নয়, বরং ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে জামাতে নামাজ আদায়ের জন্য ইমামের নেতৃত্ব প্রয়োজন, তবে ব্যক্তিগতভাবে নামাজ পড়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই।

তিনি বলেন, যখন একজন ব্যক্তি মসজিদে নামাজ আদায় করেন, তখন সেই মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায় এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। মসজিদের সম্পত্তি ধর্মীয় কারণে উৎসর্গ করা হয় এবং এটি আল্লাহর সম্পত্তি হিসেবে বিবেচিত হয়।

সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিতর্ক অব্যাহত থাকলেও বিরোধীরা এই বিলকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে মনে করছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৫
এশা রাত ৭:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৫
এশা রাত ৭:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত