সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গা/জা অভিযানে যেতে আপত্তি করায় ৯৭০ বিমানসেনাকে বহিষ্কারের হু/মকি ই/স/রা/য়েলের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান সামরিক অভিযানে অংশ নিতে আপত্তি জানানোয় ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ জন সদস্যকে বাহিনী থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছে কর্তৃপক্ষ। এসব সদস্য সম্প্রতি বিমানবাহিনীর প্রধানের কাছে একটি চিঠিতে স্বাক্ষর করে অভিযানের বিরোধিতা করেন এবং অভিযানের অবসান দাবি করেন।

চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত কর্মকর্তাদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও অন্যান্য কর্মীও রয়েছেন। ইসরায়েলি দৈনিক হারেৎজের এক প্রতিবেদন অনুযায়ী, চিঠি পাওয়ার পর বাহিনীর সিনিয়র কমান্ডাররা স্বাক্ষরকারীদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন—যাঁরা নাম প্রত্যাহার করবেন, কেবল তাঁরাই বাহিনীতে থাকতে পারবেন।

তবে এই হুমকির প্রভাব খুব একটা পড়েনি। মাত্র ২৫ জন সদস্য নিজ নাম প্রত্যাহার করতে রাজি হয়েছেন বলে জানা গেছে।

চিঠিতে স্বাক্ষরকারীরা দাবি করেন, গাজায় ইসরায়েলের এই সামরিক পদক্ষেপ নিরাপত্তার কারণে নয়, বরং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের মতে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার নিজেদের গদি রক্ষায় এই আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান মেজর জেনারেল তোমের বার বলেন, এটি শাস্তিমূলক নয়, বরং যৌক্তিক নিরাপত্তাজনিত সিদ্ধান্ত। কারণ অভিযানে দায়িত্ব পালনে এই সদস্যদের উপর আস্থা হারিয়েছে বাহিনী। তিনি আরও বলেন, যুদ্ধ চলাকালীন এমন চিঠি দেওয়া বাহিনীর শৃঙ্খলা ও কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে।

তিনি আশ্বস্ত করেন যে, নেতানিয়াহু সরকার খুব শিগগিরই যুদ্ধবিরতির পদক্ষেপ নেবে এবং গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গাজা আগ্রাসন শুরু হয়। এখন পর্যন্ত এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ হাজার ৮০০ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার। গাজার সরকারি তথ্যে এই সংখ্যা আরও বেশি, যেখানে বলা হয়েছে মৃতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে গেছে এবং বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে নিখোঁজ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত