সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশের জনগণ ড. মুহাম্মাদ ইউনূস সরকারকে আরও অন্তত ৫ বছর ক্ষমতায় দেখতে চায়ঃ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ বর্তমান সরকারকে আরও অন্তত পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, যা সফল হলে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, দুই দেশের মধ্যে কোনো সংঘাতের শঙ্কা নেই। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে একটি চুক্তির আওতায় কাজ চলছে।

কৃষি প্রসঙ্গে তিনি বলেন, সুনামগঞ্জে এবার ভালো ফসল হয়েছে, তবে কিছু জমি এখনও পতিত আছে। এসব জমি চাষে আনতে প্রায় ৫০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি জানান, দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, কারণ প্রয়োজনীয় খাদ্য মজুত রয়েছে এবং সরকার ধান, চাল ও গমের ক্রয়মূল্য নির্ধারণ করেছে।

ধান কাটা ও কৃষকদের সমস্যা নিয়ে তিনি বলেন, আবহাওয়াজনিত ঝুঁকি থাকলেও সরকার কৃষকদের পাশে রয়েছে। কোনো সিন্ডিকেট যদি বাধা সৃষ্টি করে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরে তিনি শান্তিগঞ্জে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন এবং খরচার হাওরের রাবার ড্যামের সমস্যা সমাধানে এলজিইডি’র কর্মকর্তাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এই সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত