সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গোপনে ঢাকামুখী আওয়ামীলীগের নেতাকর্মীরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও অপরাধের মাত্রা বাড়তে থাকায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। ধারণা করা হচ্ছে, তারা রাজধানীতে অবস্থান নিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।

গোয়েন্দা পুলিশের মতে, এই পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। এরই অংশ হিসেবে ৯ এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) থেকে থানাগুলোতে একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে পুলিশ সদস্যদের জন্য ৮ দফা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা রয়েছে তাদের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, যানবাহন ও যাত্রীদের তল্লাশি, বাস-স্ট্যান্ড, নৌঘাট ও রেলস্টেশনগুলোর ওপর নজরদারি বাড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, সরকার পরিবর্তনের পর পুলিশের মনোবল কিছুটা নড়বড়ে হলেও বর্তমানে তা পুনরুদ্ধার হয়েছে এবং নিয়মিত অভিযানে কেউই ছাড় পাচ্ছে না।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম বলেন, শহরে রাতের টহল, নতুন চেকপোস্ট এবং মিনি টিম গঠন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জুনায়েত কাউছার বলেন, কোনো হুমকি বা গুজব পেলেই তারা নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন এবং পুলিশ সর্বদা প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।

এই পরিস্থিতিতে আগামিদিনে ঢাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে, যা সরকার ও প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত