সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করছে রাজনৈতিক দলগুলো, আলোচনার টেবিলে সমাধান চায় বিএনপি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট:;আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনের সময়সূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও সন্দেহ তৈরি হয়েছে। এ অবস্থায় দ্রুত একটি নির্দিষ্ট ও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি তুলছে রাজনৈতিক দলগুলো। তাদের মতে, নির্বাচনের নির্দিষ্ট দিন-তারিখ জানিয়ে দেওয়া হলে জনমনে আস্থা ফিরবে, রাজনীতিতেও স্থিতিশীলতা আসবে।

প্রধান বিরোধী দল বিএনপি দীর্ঘদিন ধরেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। কখনো ছয় মাস, কখনো এক বছর—এভাবেই সময়সীমা নির্ধারণ করে সরকারকে চাপ দিয়ে আসছে দলটি। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দুই দফা বৈঠকেও নির্বাচন প্রসঙ্গে আশ্বস্ত হতে পারেনি তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মতে, “একটি নির্দিষ্ট রোডম্যাপ থাকলে জনগণের মধ্যেও স্বস্তি আসবে। এতে বোঝা যাবে নির্বাচন কবে, কীভাবে হবে, এবং দলগুলো কেমন প্রস্তুতি নেবে। রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগ ও অর্থনীতিতেও প্রভাব ফেলে।

একই সুরে কথা বলেছেন দলটির আরেক নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “গণতান্ত্রিক সম্মান বজায় না রেখে যদি দলগুলো সংঘর্ষের দিকে ধাবিত হয়, তাহলে স্বৈরতান্ত্রিক প্রবণতার সুযোগ তৈরি হয়।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারাও রোডম্যাপ ঘোষণার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “একটি পরিষ্কার রোডম্যাপ থাকলে দ্বিধা-সন্দেহের অবসান হতো। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও রাজনৈতিক নির্দেশনার বিষয়টি গুরুত্বপূর্ণ।”

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, রোডম্যাপ চাওয়ার বিষয়টি পুরোপুরি যুক্তিযুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বীর আহমেদ বলেন, “রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের নির্দিষ্ট সময় জানতে চায়, তা একদম যৌক্তিক। তারা নির্বাচন ঠেকাতে নয়, বরং সময়মতো নির্বাচন চায়। এতে দলীয় প্রস্তুতির পাশাপাশি নির্বাচন কমিশনের প্রস্তুতির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে।”

উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে—নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে। তবে বিরোধী দলগুলো এ অবস্থানে সন্তুষ্ট নয়। তারা বলছে, রাজপথের পরিবর্তে আলোচনার টেবিলেই সংকটের সমাধান হওয়া উচিত।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত