সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের আল্টিমেটাম দিয়ে ১২ দফা দাবি জানালো হেফাজতে ইসলাম বাংলাদেশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পেশাল করেসপন্ডেন্টঃ হুসাইন আল আজাদ।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাসহ ১২ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক মহাসমাবেশে এসব দাবি উত্থাপন করেন সংগঠনের শীর্ষ নেতারা।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। তিনি বলেন, “জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের মাধ্যমে জাতিকে মুক্ত করতে হবে।”

সমাবেশ থেকে উত্থাপিত ১২ দফা দাবির মূল বিষয়বস্তু:

১. নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল: কোরআন-বিরোধী মন্তব্য ও প্রস্তাব প্রত্যাহার করে নতুন কমিশন গঠনের দাবি জানানো হয়, যাতে আলেম-ওলামা ও ধর্মীয় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

২. সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা পুনঃস্থাপন: ধর্মীয় মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে সমকামিতা ও তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

৩. শাপলা চত্বর গণহত্যা ও ২০২৩ সালের শহীদদের বিচারে ট্রাইব্যুনাল গঠন ও কার্যক্রম দ্রুততর করা।

৪. আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে নিষিদ্ধ করা এবং তাদের নেতাদের বিরুদ্ধে বিচার নিশ্চিত করা।

৫. ধর্মীয় অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও মিডিয়া কমিশনের সংশ্লিষ্ট সুপারিশ বাতিল।

৬. চট্টগ্রামে সাইফুল ইসলাম হত্যার ঘটনায় অভিযুক্তদের বিচার ও জামিন বাতিলের দাবি।

৭. ধর্মভিত্তিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১৫ বছরের নির্যাতনের বিচার।

৮. ইসরায়েল ও ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে জোরালো কূটনৈতিক পদক্ষেপ এবং বয়কট আন্দোলন।

৯. সমগ্র শিক্ষাব্যবস্থায় ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা।

১০. রাখাইন করিডোর সংক্রান্ত সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান ও ভৌগোলিক নিরাপত্তার নিশ্চয়তা।

১১. পার্বত্য চট্টগ্রামে মিশনারি তৎপরতা বন্ধ ও দাওয়াতি কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করা।

১২. কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা ও ঈমান রক্ষায় কঠোর পদক্ষেপ।

হেফাজত নেতৃবৃন্দ বলেন, এ দাবিগুলো জাতির বিশ্বাস, চেতনা ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। সরকারের প্রতি আহ্বান জানানো হয়, ধর্মপ্রাণ জনগণের এ দাবিগুলো গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হোক।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত