সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে না চাইলে এবং ভবিষ্যতেও নির্বাচনে অংশ নিতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশের জন্য আলেম-ওলামারা জীবন দিতে কখনো কার্পণ্য করে না। তবে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে তাদের নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও দেশের উন্নয়নের জন্য তাদের উপেক্ষা করা সম্ভব নয়।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভূমিকার প্রশংসা করে বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্ত করার আন্দোলনে এই এলাকার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ১১ দলীয় জোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

মুখপাত্র আরও জানান, ১১ দলীয় জোট নির্বাচিত হলে কওমি শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ইসলামিক গবেষণা, ব্যাংকিং, গণমাধ্যম এবং প্রযুক্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। জাতীয় পে-স্কেল প্রবর্তনের জন্য কমিশনের প্রস্তাবও জোট সমর্থন করছে এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপি ও জোটের জেলার সকল প্রার্থী, জেলা আহ্বায়ক, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া শহরে কান্দিপাড়া এলাকায় বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল (র.) এর কবর জিয়ারত করে পদযাত্রা শুরু করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত