সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ব্যালটে সিল মেরে সরকার প্রতিষ্ঠা করা পুলিশের কাজ না: হাসনাত আব্দুল্লাহ্

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: পুলিশ কিংবা প্রশাসনের কাজ জনগণের ভোটে হস্তক্ষেপ করে সরকার প্রতিষ্ঠা করা নয়—তাদের দায়িত্ব হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। এমন স্পষ্ট ও কঠোর বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন,“ব্যালটে সিল মেরে সরকার বানানো পুলিশ কিংবা প্রশাসনের কাজ না। আপনাদের কাজ হচ্ছে—জনগণ যেন ভয়মুক্তভাবে নিজের ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করা। আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করলে জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে, আর না করলে বেনজির ও হারুনের পরিণতি বরণ করতে হবে।”

তিনি আরও বলেন,“যেসব আমলা আমাদের ভাইদের হত্যাযোগ্য করে তুলেছে, যাদের আগুন সন্ত্রাসী হিসেবে মিডিয়ায় প্রচার করা হয়েছে—আজ দেখা যাচ্ছে অনেকেই আবার তাদের বুকে টেনে নিচ্ছে। দেশ এখন স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত। এক পক্ষ চায় গোলামি, আরেক পক্ষ চায় আজাদি। এক পক্ষ চায় ভারতের তাঁবেদারি, আরেক পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা।”

দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের অধিকার প্রসঙ্গে তিনি বলেন,
“কে বাংলাদেশ পরিচালনা করবে, কে সরকার গঠন করবে—এই সিদ্ধান্ত কেবল বাংলাদেশের জনগণই নেবে। বাইরের কোনো শক্তির নির্দেশে নয়।”

দিল্লির ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে হাসনাত বলেন,
“দিল্লি শেখ হাসিনাকে এজেন্ট হিসেবে নিয়োগ দিয়ে বাংলাদেশকে একটি সাব-কন্টিনেন্টের কলোনিয়াল রাষ্ট্রের মতো দেড় দশকের বেশি সময় ধরে পরিচালনা করেছে। আমরা চাই না বাংলাদেশ আবার সেই অন্ধকার অতীতে ফিরে যাক।”

বক্তব্যের শেষাংশে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই দেশের জনগণের পাশে দাঁড়ান। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না, যদি আবারও জনগণের ভোটাধিকার হরণ করা হয়।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত