সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের ফ্লাডলাইটে আলোকিত সন্ধ্যা শেষ হলো হতাশায়। দুর্দান্ত সূচনা করেও শেষ পর্যন্ত ব্যাটিং ধসে ১৬ রানে হেরে গেল বাংলাদেশ। রোভম্যান পাওয়েল ও শাই হোপদের অসাধারণ পারফরম্যান্সে প্রথম টি–টোয়েন্টিতে জয় পেয়ে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা করে বাংলাদেশ। তানজিদ হাসান মাত্র ৫ বলে ১৫ রান করে আগ্রাসী ব্যাটিংয়ের ইঙ্গিত দেন-আকিল হোসেনের ওভারে একটি ছয় ও একটি চার আসে তাঁর ব্যাট থেকে। তবে সেই আগ্রাসনই পরিণত হয় পতনের সূচনায়। অতিরিক্ত শট খেলতে গিয়ে দ্বিতীয় ওভারেই ফেরেন তানজিদ। এরপর শুরু হয় উইকেট পতনের মিছিল।

লিটন দাস (৫), সাইফ হাসান (৮), শামীম হোসেন (১)—তিনজনই ব্যর্থ। পাওয়ারপ্লেতেই হারায় চার উইকেট।

একপ্রান্তে লড়ে যাচ্ছিলেন তাওহীদ হৃদয় (২৮)। ইনিংস গড়ার চেষ্টা করলেও রানরেটের চাপ সামলাতে না পেরে ১২তম ওভারে ফিরে যান।

এরপর কিছুটা আশা জাগান তানজিম হাসান সাকিব (৩৩)। জীবন পেয়ে রোমারিও শেফার্ডের ওভারে মারেন টানা চার ও ছক্কা—১৪তম ওভারে আসে ১৮ রান, গ্যালারিতে জেগে ওঠে আশার ঢেউ। তবে ১৬তম ওভারেই জেসন হোল্ডারের বলে আউট হয়ে শেষ হয় তাঁর ইনিংস।

শেষদিকে নাসুম আহমেদ (২০) ও মুস্তাফিজুর রহমান (১১)* কিছুটা প্রতিরোধ গড়লেও হারের ব্যবধান কমাতে পারেননি। বাংলাদেশ ইনিংস শেষ হয় ১৯.৪ ওভারে ১৪৯ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস ও জেসন হোল্ডার নিয়েছেন তিনটি করে উইকেট। আকিল হোসেন পেয়েছেন দুটি, আর খারি পিয়ের ও রোমারিও শেফার্ড নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে ব্যাট হাতে দলকে শক্ত ভিত দেন অধিনায়ক শাই হোপ (৪৬)* ও রোভম্যান পাওয়েল (৪৪)।* শেষ ওভারগুলোতে পাওয়েলের চারটি ছক্কাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ, ৪ ওভারে ৩৬ রানে নিয়েছেন ২ উইকেট।
সিরিজে এখন ১–০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত