সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

কার্ডের লোভ দেখিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: আসিফ মাহমুদ

Our Times News

লক্ষ্মীপুরে এনসিপির নির্বাচনি পদযাত্রায় বক্তব্য দিচ্ছেন আসিফ মাহমুদ

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আগে ৫০০ বা ১ হাজার টাকা দিয়ে ভোট কেনার ঘটনা দেখা যেত। এখন বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির নির্বাচনি পদযাত্রায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, একটি মহল উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেওয়ার বিরোধিতা করছে। ভাতা ও নানা ধরনের কার্ডের লোভ দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করে দেশকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বিশ্বের অনেক দেশ একটি স্মার্ট কার্ডের মাধ্যমেই নাগরিকদের সব ধরনের সেবা নিশ্চিত করছে। অথচ বাংলাদেশে একটি দল আলাদা আলাদা কার্ড দেওয়ার কথা বলে জনগণকে ভোগান্তির দিকে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন আর অন্ধকারে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তারা বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন। ফলে জনগণকে পেছনের দিকে নিয়ে যাওয়ার কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, এগারো দলীয় ঐক্য জোট বেকার ভাতা দিয়ে মানুষকে নির্ভরশীল করে রাখতে চায় না। বরং বেকারদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলে কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। এর মাধ্যমেই দেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগোবে বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যে তিনি আরও বলেন, একটি দল জাতীয়তাবাদের কথা বললেও তাদের অনেক প্রার্থী বিদেশি নাগরিকত্বধারী। এতে জাতীয়তাবাদের ধারণাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। একই সঙ্গে ঋণখেলাপিদের সংসদ সদস্য প্রার্থী করার অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঋণখেলাপি সাধারণ মানুষের ব্যাংকে রাখা টাকা বিদেশে পাচার করছে এবং বিদেশে বাড়ি ও নাগরিকত্ব গ্রহণ করছে।

নির্বাচনি পদযাত্রায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াত আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত