সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঢাকায় বড় ভূমিক্পের সম্ভাবনা: যত মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়তে পারে ৭২ হাজার ভবন

Our Times News

ঢাকায় ভূমিকম্পের প্রভাবিত ভবন

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা দেয়া হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এতে ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে এবং ৬ শতাধিক মানুষ আহত হয়। পাশাপাশি সরকারি স্থাপনা ও আবাসিক ভবনসহ হাজারো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছোট আকারের এই ভূমিকম্পগুলোর পর থেকেই ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এগুলো বড় ধরনের ভূমিকম্পের প্রাথমিক ইঙ্গিত হতে পারে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর ঢাকা ও নরসিংদীতে দুটি ভূকম্পন অনুভূত হয়। সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে বাড্ডায় রিখটার স্কেলে ৩.৭ মাত্রার এবং এক সেকেন্ড পর নরসিংদীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়।

কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার জিওলজি ও ওশানোগ্রাফি বিভাগের প্রফেসর ড. খালেকুজ্জামান বলেন, ঢাকায় রিখটার স্কেলে সর্বোচ্চ ৮ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। বড় মাত্রার ভূমিকম্প হলে একসঙ্গে প্রায় ৭২ হাজার ভবন ধ্বসে যেতে পারে এবং ব্যাপক প্রাণহানি ঘটতে পারে।

তিনি আরও বলেন, ঢাকা ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা কঠিন। ভবন নির্মাণ নীতিমালা আরও যুগোপযোগী করা এবং নিয়মিত তদারকি ছাড়া, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে নগরবাসী বিপর্যয়ের মুখে পড়তে পারেন।

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবন সরেজমিনে পরিদর্শন করে সিলগালা বা বন্ধ করা হচ্ছে, কিছুক্ষেত্রে অপসারণও করা হচ্ছে। তিনি সতর্ক করেছেন, সচেতন না হলে ভবিষ্যতে ঢাকাবাসী বড় বিপর্যয়ের সম্মুখীন হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত