সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জামায়াতের নির্বাচনি ইশতেহারে ইসলাম নেই: চরমোনাই পীর

Our Times News

বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ফয়জুল করিম

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের নির্বাচনি ইশতেহারে ইসলাম নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং বরিশাল ৫ ও ৬ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ইসলামের পক্ষে একটি আলাদা নির্বাচনি বক্স চাওয়া হয়েছিল। কিন্তু জামায়াতের ইশতেহারে ইসলামের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ না থাকায় তারা জোট থেকে বের হয়ে এসেছে।

তবে ভোটের মাঠে জামায়াতের কর্মী সমর্থকদের সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার দাবি, আদর্শগত কারণে জামায়াতের কর্মী সমর্থকরা তাকে ছাড়া অন্য কাউকে ভোট দেবেন না। তিনি আরও জানান, বরিশাল সদর ৫ আসনে জামায়াতের প্রার্থী মুয়াযম হোসাইন হেলাল মনোনয়নপত্র প্রত্যাহারের সময় হাতপাখা প্রতীকে সমর্থন দিয়েছেন। বুধবার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভোটগ্রহণের দিন প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, কেউ যেন ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দিতে না পারে, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। নির্বাচনকালীন পরিস্থিতি ও রাজনৈতিক সমীকরণ নিয়েও তিনি বক্তব্য দেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনে কারচুপি, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ে শঙ্কা কাটছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বরগুনায় ভোট চাইতে গিয়ে এক নেতাকে মারধর করা হয়েছে এবং পটুয়াখালীতে আরেক নেতার পা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি তিনি নজরদারি জোরদারের আহ্বান জানান।

নিজের নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরে ফয়জুল করিম বলেন, তাকে নির্বাচিত করলে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বরিশালকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করতে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত