সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

“হাসিনার আমলে হয়নি বিচার” আজ ১৫ বছর ভারতের কাঁটাতারে ঝুলছে ফেলানী হত্যার বিচার! কে করবে বিচার?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

বিশেষ প্রতিবেদন: আজ ৭ জানুয়ারি। বিশ্ববিবেককে নাড়িয়ে দেওয়া কিশোরী ফেলানী খাতুন হত্যার ১৫ বছর পূর্ণ হলো। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রাম সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা ফেলানীর মরদেহের ছবি সারা বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। দেড় দশক পেরিয়ে গেলেও আজও এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হয়নি।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ ইউনিয়নের কলোনিটারী গ্রামের দরিদ্র পরিবারে জন্ম ফেলানীর। জীবিকার তাগিদে বাবা নুরুল ইসলাম স্ত্রী-সন্তানসহ অবৈধভাবে ভারতে যান কাজের জন্য। পরবর্তীতে মেয়ের বিয়ে ঠিক হলে ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে তাকে নিয়ে দেশে ফেরার চেষ্টা করেন। সীমান্ত পার হওয়ার সময় ভারতের দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হন ফেলানী। নিহতের লাশ প্রায় সাড়ে চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে।

এই হৃদয়বিদারক দৃশ্য গণমাধ্যমে প্রকাশ হলে দেশ-বিদেশে নিন্দার ঝড় ওঠে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও ঘটনার কঠোর সমালোচনা করে। এরপর ২০১৩ সালে ভারতের কোচবিহারে বিএসএফের জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে বিচার শুরু হয়। ফেলানীর বাবা নুরুল ইসলাম ও মামা হানিফ আলী সাক্ষ্য দিলেও ২০১৩ ও ২০১৫—দুই দফায় অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেওয়া হয়।

রায় প্রত্যাখ্যান করে ফেলানীর পরিবার ও মানবাধিকারকর্মীরা ভারতের সুপ্রিম কোর্টে রিট আবেদন করেন। তবে দীর্ঘ সময় পার হলেও সেই মামলার নিষ্পত্তি আজও হয়নি। ফলে বিচারের আশায় দিন গুনছেন ফেলানীর বাবা-মা।

ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেন, “১৫ বছর হয়ে গেল, এখনো বিচার পাইনি। আমার চোখের সামনে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। যে সরকারই আসুক, আমার একটাই দাবি—আমার মেয়ের হত্যার বিচার হোক।”

ফেলানীর মা জাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ফেলানী শুধু আমার মেয়ে না, সে আমার সবকিছু। যদি এর বিচার না হয়, তাহলে আর কত মায়ের বুক খালি হবে?”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলেও ফেলানী হত্যার বিচার কার্যকরভাবে এগোয়নি। কূটনৈতিক ও রাজনৈতিক কারণে বিষয়টি বারবার পিছিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। ফলে আজও সীমান্ত হত্যা ও বিচারহীনতার প্রশ্নে ফেলানী একটি প্রতীক হয়ে আছে।

১৫ বছর পরও কাঁটাতারে ঝুলে থাকা সেই ছবি প্রশ্ন তোলে—এই হত্যার বিচার কবে হবে? কে নেবে দায়? ন্যায়বিচারের অপেক্ষায় আর কতদিন তাকিয়ে থাকবে ফেলানীর পরিবার?

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত