সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গাজায় ৭১ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি সামরিক অভিযানে বিপুল প্রাণহানির তথ্য সামনে এসেছে। দুই বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে প্রায় ৭১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে পরিসংখ্যান, তা প্রথমবারের মতো কার্যত স্বীকার করেছে ইসরাইলের সামরিক বাহিনী।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের এই সংখ্যা মোটামুটি সঠিক বলে মেনে নিয়েছে দেশটির সেনাবাহিনী। এর আগে ইসরাইল এসব তথ্যকে অবিশ্বাসযোগ্য ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে আসছিল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৬৭ জনে। নিহতদের প্রায় অর্ধেকই নারী ও শিশু। তবে এই পরিসংখ্যানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষ কিংবা অনাহার ও রোগে মারা যাওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও গবেষকদের মতে, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। ২০২৫ সালের মাঝামাঝি প্রকাশিত একাধিক গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, গাজায় সহিংসতার কারণে প্রকৃত প্রাণহানি কয়েক গুণ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত এক লাখ ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই ধ্বংসযজ্ঞ থেকে পুনর্গঠনে প্রয়োজন হবে অন্তত ৭ বিলিয়ন ডলার।

বর্তমানে গাজায় প্রায় ২৪ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন, যাদের একটি বড় অংশ বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী শিবিরে মানবেতর জীবন যাপন করছে। যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরাইল খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণ প্রবেশে কঠোর বিধিনিষেধ বজায় রেখেছে।

এর ফলে গাজায় চরম মানবিক সংকট তৈরি হয়েছে। খাদ্য ও চিকিৎসার অভাবে প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে, অবরুদ্ধ এই উপত্যকায় পরিস্থিতি এখন ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত