সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ধানের শীষে ভোট দিয়ে দায়িত্বশীল সরকার গঠনের আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা–৩ আসনে দলটির মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে দায়িত্বশীল সরকার গঠনের সুযোগ দিতে হবে। তিনি বলেন, ভোটাধিকার জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার, যা নিশ্চিত না হলে গণতন্ত্র টেকসই হয় না।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেন তিনি। গত ১৭ বছর ভোটাধিকার থেকে মানুষ বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার পরিবর্তনের জন্য ভোটই একমাত্র শান্তিপূর্ণ পথ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেরানীগঞ্জবাসীর জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচিত হলে সংসদে কেরানীগঞ্জের মানুষের কথা তুলে ধরার সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচিত হলে কেরানীগঞ্জকে মাস্টার প্ল্যানের আওতায় সাজানো হবে জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঢাকা জেলার বিভিন্ন অফিস-আদালত কেরানীগঞ্জে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় স্থাপন, সড়ক প্রশস্তকরণ এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় তিনি জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং বলেন, একটি মহল নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে চায়। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সারাদিন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে নিজেদের ভোটাধিকার রক্ষা করতে হবে।

জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাস্টার, থানা বিএনপির সহসভাপতি বদিউজ্জামান বাবুলসহ স্থানীয় নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিনজিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত