সর্বশেষ
দক্ষিণ আফ্রিকার লজ্জাজনকভাবে হারলো ভারত! ঈদ মোবারক বলে উদযাপন বাংলাদেশী দর্শকদের
ভয়ডরহীন ইরানের সাহসী অবস্থান দেখে হতভম্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
শ্রীলঙ্কা মাত্র ৯৫ রানে অলআউট করে বড় জয় দিয়ে সুপার এইট শুরু করলো ইংল্যান্ড দল
পবিত্র হজে অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিলেন ববি হাজ্জাজ
দুর্নীতিমুক্ত শিক্ষা মন্ত্রণালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী
‘ইনকিলাব’ ‘ইনসাফ’ ও ‘আজাদী’ জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ভাষা : হেফাজতে ইসলাম
দেশের বাজারে আবারও বাড়ল সোনা ও রুপার দাম
রমজানে ১০ লাখ পরিবার পাবে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মাংস
ভারতের প্রয়াগরাজে ২০ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ধর্মগুরু ও শিষ্যের বিরুদ্ধে এফআইআর
ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে খামেনি ও তার ছেলে সরানোর পরিকল্পনা ভাবছেন ট্রাম্প
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না? জানুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে
হৃদরোগ এড়াতে কোন চর্বি খাবেন, কোনটি এড়িয়ে চলবেন, জানুন বিজ্ঞানভিত্তিক তথ্য
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চকরিয়ায় নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

পবিত্র হজে অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

Our Times News

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন সচিবালয়ে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, হজের ক্ষেত্রে বিন্দুমাত্র ব্যত্যয় ঘটলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকার দ্বিধা করবে না।

রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, শুধু হজ নয়, সরকারি অন্য যেকোনো দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। “ভালো অফিসার সাজা সহজ, কিন্তু প্রকৃত দায়িত্বশীল কর্মকর্তা হতে হলে দেশের স্বার্থে সঠিকভাবে কাজ করতে হবে,” মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মন্ত্রী বা সচিবের নির্দেশ দ্রুত পালন করলেই দায়িত্ব শেষ হয় না। বরং আল্লাহর সন্তুষ্টি ও প্রাপ্ত বেতন হালাল করতে হলে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে কাজ করতে পারলে দেশ এগিয়ে যাবে এবং দায়িত্ব পালনের সার্থকতা আসবে।

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, “আপনারা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এক পা এগোলে আমি তিন পা এগিয়ে আসব।” একই সঙ্গে কোনো নির্দেশ বিধিসঙ্গত না হলে তা সরাসরি জানাতে কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

সভায় ধর্মসচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পরিচিতি ও চলমান কার্যক্রম সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১১
সূর্যোদয়ভোর ৬:২৬
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:৩০
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১১
সূর্যোদয়ভোর ৬:২৬
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:৩০
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত