সর্বশেষ
বিশ্ববাজারে স্বর্ণের বড় ধস, দেশের বাজারে আবারও কমতে পারে দাম
সিন্ধু নদের পানি নিয়ে ফের উত্তেজনা, আমাদের পানিতে হাত দিলে সেই হাত কেটে দেওয়া হবে: পাকিস্তানের হুঁশিয়ারি
বিশাল পতনের পর দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
উদ্বোধনের আগেই ১২ কোটি ৭৫ লাখ টাকার মডেল মসজিদে ফাটল, উঠল নিম্নমানের নির্মাণের অভিযোগ
যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই ইরানও প্রতিশ্রুতি রাখবে: স্পষ্ট বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ হাজারো মানুষ
জাপানের স্বপ্ন ভেঙে ব্রাজিলের মহাকাব্যিক প্রত্যাবর্তন, শেষ মুহূর্তের গোলে ব্রাজিল সমর্থকদের বিজয়ের হাসি
জাপানের বিস্ময়ে স্তব্ধ ব্রাজিল! প্রথমার্ধেই পিছিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন
ভোট দিতে উঠতেই আমিনুল হককে থামালেন স্পিকার: ‘আপনি নির্বাচিত নন, ভোট দিতে পারবেন না
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃত প্রায় ১,৫০০; ধ্বংসস্তূপে ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ১৩ দেশে সরকারের উদ্যোগ, পাঠানো হয়েছে ২৩টি আইনি অনুরোধ
গাজায় ‘স্বাস্থ্য গণহত্যা’ চলছে, ভয়াবহ অভিযোগ নাসের হাসপাতালের চিকিৎসকের
মহাশূন্যের শেষ সীমানায় আধুনিক বিজ্ঞান কেন থমকে গেল? মহান আল্লাহর এই মহাজাগতিক রহস্য জানলে আপনি এখনই সিজদায় লুটিয়ে পড়বেন
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসকদের পরামর্শে চলছে নিয়মিত পায়ের থেরাপি
কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া প্রথম আফগান নভোচারী আবদুল আহাদ মোমান্দ আর নেই

আগামী ফেব্রুয়ারিতে সবাইকে নিয়ে নির্বাচন দেখতে চাইঃ জামায়াত আমীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে এমন একটি নির্বাচন দেখতে চাই, যেখানে শুধু জামায়াত নয়—সবাই অংশ নেবে। জনগণও সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।”

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সৌদি আরবে ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “সরকার কোনো সময়সীমা দেয়নি, তবে তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের আহ্বান জানিয়েছে। আমরা শুরু থেকেই বলেছি—আসুন সবাই মিলে আলাপ-আলোচনার মাধ্যমে জাতির স্বার্থে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাই। আশা করি, অন্যরাও আমাদের এই আহ্বানে সাড়া দেবেন।”

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা শুনেছেন, আমি শুনিনি।”

তিনি আরও বলেন, “দেশ থেকে আমি নিজের প্রয়োজনে বের হইনি, জনগণের প্রয়োজনে গিয়েছিলাম। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্কে যেখানে গেছি, সেখানেই বাংলাদেশের জনগণের স্বার্থে কথা বলেছি। আমরা চাই বিশ্বের সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠুক।”

বিএনপির আসন তালিকা প্রকাশ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “তারা এখনও চূড়ান্ত তালিকা দেয়নি। আমরা আগেই আঞ্চলিকভাবে প্রাথমিক তালিকা তৈরি করেছি, কেন্দ্র থেকে সময়মতো চূড়ান্ত ঘোষণা আসবে। কারণ আমরা একা নির্বাচনে যাচ্ছি না—অন্যান্য দলকেও সঙ্গে রাখব।”

মতানৈক্য প্রসঙ্গে তিনি বলেন, “মতের ভিন্নতা থাকবেই, এটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু মতবিরোধ যেন না হয়, সে জন্য সবাইকে দোয়া করতে বলছি। আমরা সব মতকে শ্রদ্ধা করি এবং জাতির স্বার্থে কাজ করার চেষ্টা করি।”

সফর সম্পর্কে তিনি জানান, “ওমরাহ শেষে নিউইয়র্ক, বাফেলো, মিশিগান ও ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও তুলেছি। সরকার ও নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করার যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়, তবে সময়সীমা ও প্রযুক্তিগত সমস্যাগুলো সহজ করতে হবে।”

শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জাতির বিবেক। দেশের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন।”

বিমানবন্দরে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ভিআইপি গেটের বাইরে সহস্রাধিক নেতাকর্মী আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত