সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইমরান খানের খোঁজ মিলছে না তিন সপ্তাহ! ছেলে কাসিমের প্রশ্ন: তিনি আদৌ বেঁচে আছেন?

Our Times News

ইমরান খানের অবস্থান নিয়ে রহস্য ও গুজব

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবিত থাকা–না থাকা নিয়ে নতুন করে তীব্র রহস্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘কারাগারে হত্যা’–সংক্রান্ত গুজব রাতারাতি পাকিস্তানজুড়ে উত্তেজনা সৃষ্টি করেছে। যদিও আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ বলছে, ইমরান খান সুস্থ আছেন। কিন্তু পরিবার ও সাধারণ মানুষ কেউই এ দাবি যাচাই করে দেখার সুযোগ পাচ্ছে না।

২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। তবে গত তিন সপ্তাহ ধরে তার সঙ্গে দেখা করার অনুমতি পাননি পরিবারের কেউই। তার তিন বোন অভিযোগ করেছেন, বারবার অনুরোধ জানানো সত্ত্বেও কারাগার প্রশাসন তাদের সাক্ষাৎ করতে দেয়নি। ফলে ইমরানের বাস্তবিক অবস্থা পুরোপুরি অন্ধকারে রয়ে গেছে।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই কারাগারটির সামনে হাজারো মানুষ ভিড় করে। বিশেষত ভারতীয় ও আফগান অনলাইন প্ল্যাটফর্মে এসব গুজব আরও উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পিটিআই সমর্থকদের। পিটিআইয়ের আরও অভিযোগ, কারাগারের সামনে জড়ো হওয়া লোকজনের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে এবং ইমরান খানের তিন বোনও হামলার শিকার হয়েছেন।

গুরুত্বপূর্ণ এক মন্তব্য করেছেন ইমরানের ছোট ছেলে কাসিম খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি প্রশ্ন তুলেছেন, “আমাদের কাছে এখনো কোনো প্রমাণ নেই যে বাবা বেঁচে আছেন। তিন সপ্তাহের সম্পূর্ণ ব্ল্যাকআউট কোনো নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং তার অবস্থাকে গোপন করারই ইঙ্গিত দেয়।”

কাসিম আরও জানান, তার বাবা টানা ৮৪৫ দিন ধরে বন্দি। কিন্তু এখনকার নীরবতা ও কঠোর নিষেধাজ্ঞা পরিবারের ভিতর উদ্বেগ চরমে তুলেছে।

অন্যদিকে সরকারিভাবে এখন পর্যন্ত জনসাধারণকে কোনো ভিডিও, ছবি বা সরাসরি বার্তা দেখানো হয়নি, যা পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তুলছে বলে মানুষের ধারণা।

পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই অস্থির। ইমরান খানের রহস্যজনক নীরবতা এবং সরকারের ব্যাখ্যার অভাব দেশকে আরও বড় ধরনের অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত