সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ভারতে মাটিতে ভারতকে ৯৩ রানে অলআউট করে লজ্জাজনক হার উপহার দিল দক্ষিণ আফ্রিকা

Our Times News

ভারতকে ৯৩ রানে অলআউট করার পর দক্ষিণ আফ্রিকার উদযাপন

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: কলকাতা টেস্টে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে দীর্ঘ ১৫ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল প্রোটিয়ারা। ম্যাচের চূড়ান্ত দিনে মাত্র ৯৩ রানে ভারতকে অলআউট করে তারা এনে দিল লজ্জাজনক পরাজয়।

ম্যাচের শেষ দিকে ভারতের প্রয়োজন ছিল ৪৭ রান এবং হাতে ছিল ৩ উইকেট। কিন্তু শুবমান গিল ঘাড়ের সমস্যায় হাসপাতালে থাকায় কার্যত উইকেট ছিল মাত্র ২টি। সেই অবস্থায় ক্রিজে ছিলেন অক্ষর প্যাটেল ও যশপ্রীত বুমরা।

এমন নাজুক মুহূর্তে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা সাহসী সিদ্ধান্ত নেন—বল তুলে দেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজের হাতে। বাঁহাতি ব্যাটসম্যান অক্ষরের সামনে বাঁহাতি স্পিনার দেওয়া নিয়ে প্রথমে ব্যাপক প্রশ্ন উঠলেও পরক্ষণেই বদলে যায় পরিস্থিতি।

প্রথম চার বলেই অক্ষর মারেন ২টি ছক্কা ও ১টি চার। চাপ বাড়তে থাকে দক্ষিণ আফ্রিকার ওপর। কিন্তু পঞ্চম বলে বড় শট নিতে গিয়ে ক্যাচ দেন বাভুমার হাতেই। এরপর পরের বলেই মোহাম্মদ সিরাজ স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। আর তাতেই মাত্র ৯৩ রানে ভারত অলআউট হয়ে যায়।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৩০ রানের হার দিয়ে ম্যাচ শেষ করে। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার এটি প্রথম জয় ১৫ বছর পর।

অধিনায়ক হিসেবে টেম্বা বাভুমা টেস্টে এখনো অপরাজিত—১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্র তার নেতৃত্বে। দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত থেকে স্কোরকে ১৫৩-তে নিয়ে যাওয়ায় তার অবদান ছিল সবচেয়ে বেশি।

প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে করবিন বশের ব্যাট থেকে, করেন ২৫ রান। স্পিনসহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার আর কোনো ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে ১৩ রানের বেশি করতে পারেননি।

বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হন সাইমন হারমার। প্রথম ইনিংসের ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নেন আরও ৪টি। ভারতের মিডল অর্ডারে ধস নামানোর পুরো কাজটিই সম্পন্ন করেন তিনি। ওপেনার যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুলকে ফেরান পেসার মার্কো ইয়ানসেন। ওয়াশিংটন সুন্দরের গুরুত্বপূর্ণ উইকেট নেন পার্টটাইম স্পিনার এইডেন মার্করাম।

এ টেস্টে দুই দলই চার ইনিংস মিলিয়ে একবারও ২০০ রানের ঘর ছুঁতে পারেনি। ১৯৫৯ সালের পর টেস্ট ক্রিকেটে এমন ঘটনা আর দেখা যায়নি।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১৫৯ ও ১৫৩
ভারত: ১৮৯ ও ৯৩
ফল: দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয়
ম্যাচসেরা: সাইমন হারমার

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত