সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

এক শ্রেণীর ক্ষমতালোভী মহল বলছে তারা ইসলামের নীতি-আদর্শ অনুযায়ী দেশ চালাবে না, তাই আমরা ইসলামের ইজ্জত রক্ষায় এককভাবে নির্বাচন করছিঃ চরমোনাই পীর

Our Times News

লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর Title

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের ইজ্জত ও নীতি-আদর্শ রক্ষার লক্ষ্যে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত।

রোববার লক্ষ্মীপুর-০১ আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী আলহাজ জাকির হোসেন পাটোয়ারীর সমর্থনে রামগঞ্জ পৌর শিশুপার্কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এ লক্ষ্য সামনে রেখে যখন ইসলামের পক্ষে একটি নির্বাচনী বাক্সের দাবি তোলা হয়েছিল, তখন সারা দেশে মানুষের ব্যাপক সাড়া দেখা যায়। কিন্তু পরিবর্তনের সেই মুহূর্তে এক শ্রেণির ক্ষমতালোভী মহল আবার ঘোষণা দেয়, তারা ইসলামের নীতি-আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে না, বরং প্রচলিত আইন ও ব্যবস্থার মাধ্যমেই দেশ চালাবে। এতে আমরা হতাশ হয়েছি।

তিনি বলেন, ইসলামের পক্ষে ভোটের বাক্স ও ইসলামের ইজ্জত রক্ষার অঙ্গীকার থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে ২৫৮ আসনে এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই লাখো মানুষ জীবন দিয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন। কিন্তু গত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের মাধ্যমে এসব লক্ষ্য বাস্তবায়ন হয়নি। বরং দুর্নীতি, লুটপাট ও অনিয়মে দেশ বারবার বিশ্বে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। হাজার হাজার মা সন্তান হারিয়েছেন, দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। এই অবস্থার পরিবর্তন জরুরি।
চরমোনাই পীর আরও বলেন, মহান আল্লাহ বলেছেন, কোনো জাতি নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা না করলে আল্লাহ তাদের অবস্থাও পরিবর্তন করেন না। জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে এবং দেশপ্রেমিক প্রার্থী হিসেবে হাতপাখার প্রার্থী ইনশাআল্লাহ বিজয়ী হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত