সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বঙ্গভবন কর্মকর্তার ই-মেইল ব্যবহার করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে দলটি। জামায়াতের দাবি, এই হ্যাকিংয়ের মাধ্যমে আমিরের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়। হ্যাকিংয়ের ক্ষেত্রে বঙ্গভবনের একজন কর্মকর্তার ই-মেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, শনিবার বিকেল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়। বিষয়টি টের পাওয়ার পর দ্রুত সাইবার টিম সক্রিয় হয়ে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। একইসঙ্গে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হবে।

এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, জামায়াত ও আমিরে জামায়াতকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “এটি একটি সুপরিকল্পিত অপচেষ্টা। নারীদের অধিকার, নৈতিকতা ও রাষ্ট্র নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। সেই অবস্থানকে বিকৃত করতেই একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

সংবাদ সম্মেলনে জামায়াতের সাইবার টিমের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে অনুপ্রবেশের চেষ্টা চলছিল। শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে হ্যাকিং নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে নিরাপত্তা জোরদার করা হয় এবং ৫টা ২২ মিনিটে সংশোধনী বিবৃতি প্রকাশ করা হয়।

আরেক সাইবার টিম সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ডিজিটাল তথ্য উপস্থাপন করে বলেন, একই সময়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের এক নেতার অ্যাকাউন্টেও একই ধরনের পোস্ট দেওয়া হয়, যা সমন্বিত সাইবার হামলার ইঙ্গিত দেয়। তিনি দাবি করেন, এই হ্যাকিংয়ে ব্যবহৃত ই-মেইল ঠিকানাটি বঙ্গভবনের এক কর্মকর্তার নামে নিবন্ধিত।

জামায়াত নেতারা বলেন, বিষয়টি সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত