সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল ডিবি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় এক বঙ্গভবন কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, ঘটনার সঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্ততা আছে কি না, তা ফরেনসিক তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

বুধবার রাতে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে হাতিরঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবিপ্রধান বলেন, গত ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির মাধ্যমে অভিযোগ জানানো হয় যে, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে বিভ্রান্তিকর ও অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়েছে। বিষয়টি সাইবার অপরাধ সংশ্লিষ্ট হওয়ায় তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়া হয়।

তদন্তের অংশ হিসেবে মতিঝিল এলাকা থেকে মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ডিবি জানায়, এ ঘটনায় হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। মামলার বাদী জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সিরাজুল ইসলাম। মামলায় বঙ্গভবনের ওই কর্মকর্তাসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটার ও হার্ডডিস্কসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। এসব আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

ডিবিপ্রধান বলেন, “ফরেনসিক প্রতিবেদন ও প্রযুক্তিগত বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত কার ভূমিকা কতটুকু, সে বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।”

উল্লেখ্য, গত শনিবার রাতে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যাপক সমালোচনার পর পোস্টটি মুছে ফেলা হয়।

পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত সাইবার হামলা এবং দলীয় আমিরের নামে বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুধু জামায়াত আমির নয়, দলের সেক্রেটারি জেনারেলসহ আরও কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও সম্প্রতি সাইবার হামলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
ডিবি সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে বলেছে, তদন্ত শেষ হলে ঘটনার নেপথ্যের পুরো চিত্র স্পষ্ট হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত